শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

শিশু সন্তানকে ফেলে প্রেমিকের হাত ধরে গৃহবধূর পলায়ন

  • আপডেট টাইম শনিবার, ২০ জুন, ২০১৫
  • ৫১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের বড়ইউড়ি গ্রাম থেকে ১ সন্তানের জননী পরকীয়ার টানে প্রেমিকের সাথে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে স্ত্রীকে হারিয়ে স্বামী বাকরুদ্ধ হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীররাতে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া স্ত্রীর স্বামী সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর পূর্বে মাধবপুর উপজেলার রাজনগর গ্রামের সিদ্দিক মিয়ার কন্যা রেহেনা আক্তার (২৪) এর সাথে বিয়ে হয় বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামের শওকত আলীর পুত্র সঞ্জব আলী (৩০) এর। বিয়ের পর তাদের কোলজুড়ে মুক্তা নামে একটি কন্যা শিশু জন্ম লাভ করে। স্বামী সঞ্জব আলী বাড়ি না থাকার সুযোগে একই গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র আরজু মিয়া (৩৫) এর সাথে রেহেনার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি চাওর হলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। ওই দিন রাতে কন্যা সন্তানকে ফেলে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে রেহেনা আরজু মিয়ার হাত ধরে পালিয়ে যায়। এব্যাপারে সঞ্জব আলী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com