শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানী রিক্সা চালককে ১ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫
  • ৬৩৩ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে এক রিক্সা চালককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দন্ড প্রদান করেন।
পুলিশ ও ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়-উপজেলার চৌমুহনী খুরশিদ স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনীর দু’ছাত্রী পরীক্ষা শেষে স্কুলের সামনে থেকে গ্রামের বাড়ী রাজনগর যাওয়ার জন্য রিক্সায় উঠে। বৃষ্টি শুরু হলে চালক বিজয়নগর উপজেলার মেরাশানী গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে কামাল মিয়া (৪০) ধীরগতিতে রিক্সা চালাতে শুরু করে। কিছুদুর যাওয়ার পর এক ছাত্রী তার বাড়ীর সামনে যায়। অন্য ছাত্রীকে নিয়ে ওই চালক কিছুদুর যাওয়ার পর নির্জন স্থানে তাকে ঝাপটে ধরে যৌন হয়রানী শুরু করে। ওই লম্পটের হাত থেকে বাচাঁর জন্য ছাত্রীটি চিৎকার চেচামেসি শুরু করলে কামাল রিক্সা নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতা আটক করে কাশিমনগর পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে এস.আই আনোয়ার ঘটনাস্থল থেকে কামালকে আটক করেন। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে কামাল দোষ স্বীকার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের মাধ্যমের কামালকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com