বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে বিজয় কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে মোবাইল সার্ভিসিং কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১০ জুন, ২০১৫
  • ৬৬৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মোবাইল সার্ভিসং কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় বিজয় বাহুবল মডেল থানা সংলগ্ন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ হোসেন শাহ। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ও বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ নুরুল ইসলাম নূর। যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার জহিরুল ইসলাম-এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাহুবল মডেল প্রেস ক্লাব-এর অর্থ সম্পাদক এমএ মজিদ তালুকদার, ফয়সল আহমদে চৌধুরী, আজিজুল হক সেলিম, সোহেল আহমেদ, যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার আব্দুল করিম, বিজয় কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট-এর চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মনি, ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম (শামীম), বদরুল আমিন, নজরুল ইসলাম শেকুল ও মিহির চন্দ্র দেব।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ২১ দিনব্যাপী অনুষ্ঠিত মোবাইল সার্ভিসিং কোর্সে মোট ৪০ যুবক ও যুবমহিলা অংশগ্রহণ করেন। যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে কোর্সটি বাহুবল মডেল থানা সংলগ্ন বিজয় কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com