শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের ১০ পরিবারকে দেড় লাখ টাকা মৃত্যু দাবি প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ মে, ২০১৫
  • ৫৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের মৃত শ্র্রমিকের ১০টি পরিবারকে মৃত্যু দাবি পরিশোধ করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি ইয়াদুল হোসেন লুদনের সভাপতি এবং সাধারণ সম্পাদক শাহজাহান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি তোরাব আলী মিয়া, আব্দাল মিয়া, যুগ্ম সম্পাদক জহির উদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, কোষাধ্যক্ষ মিন্টু মিয়া, চিনু মিয়া, সবুজ আলী, তৈয়ব আলী, বেনু মিয়া প্রমুখ। সভার শুরুতে নিহত শ্রমিকদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। পরে অতিথিবৃন্দ প্রত্যেক পরিবারকে নগদ ১৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকার মৃত্যু দাবি প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com