বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

আউশকান্দি ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৩
  • ৮১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন যুবদলের নব গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আউশকান্দি থেকে শেরপুর পর্যন্ত মোটর সাইকেল শোডাউন করেছে। গত বুধবার বিকালে ইউনিয়ন যুবদলের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ এর নেতৃত্বে মোটর শোডাউন শেষে আউশকান্দি বাজারে এক বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। যুবদল সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ এর পরিচালনায় অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন থানা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন থানা যুবদলের প্রচার সম্পাদক সাহেল আহমদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ, মোজাম্মেল হোসেন (মোবাশ্বীর), ৯নং ওর্য়াড যুবদলের সভাপতি সাজু আহমদ, ২ নং ওর্য়াড যুবদলের সেক্রেটারী দুরুদ মিয়া, ৯নং ওর্য়াড সাধারণ সম্পাদক মাহিদুল আলম মহসিন, ১ নং ওর্য়াড যুবদলের সভাপতি রুহেল আহমদ, সাধারণ সম্পাদক সবুজ মিয়া, ২নং ওর্য়াড যুবদলের সভাপতি কাউছার আহমদ, ৩নং ওয়ার্ড সভাপতি রুবেল আহমদ মিন্টু, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, যুবদল নেতা লুৎফুর রহমান, রুহেল আহমদ, সাব্বির আহমদ প্রমূখ। সমাবেশে বক্তাগণ বলেন, বর্তমান দূর্নীতিবাজ সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ব্যর্থ হলে জোট নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দূর্বার আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হাসিনার সরকারকে বাধ্য করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com