সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
৬১৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ হচ্ছে হবিগঞ্জ-লাখাই-সড়াইল আঞ্চলিক মহাসড়ক ॥ কাজের উদ্বোধন করবেন হুইপ জি কে গউছ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক হত্যা মামলা ॥ ডাঃ সোলাইমান ও এসিস্ট্যান্ট আল আমিনের অস্থায়ী জামিন ॥ ১৪ ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানী শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার শহরে চিরাকান্দি এলাকায় খেলনা রিভলবার নিয়ে যুবক আটক সদর থানা পুলিশের অভিযান ৩ পলাতক আসামি আটক চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযান ॥ ২ নেতা গ্রেপ্তার লাখাইয়ে পুলিশের চেকপোস্ট বিভিন্ন যানবাহনে তল্লাশি বাসদের ৪৬-তম ও রুশ বিপ্লবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষের ১১ দিন পর আহত সইদা মিয়ার মৃত্যু লাখাইয়ের যুবক নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে আটক

অবৈধভাবে ভারত প্রবেশকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

  • আপডেট সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭৬ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) তাকে আটক করে।
আটক ব্যক্তি সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪)। তিনি ২০১৬ সাল থেকে জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, হবিগঞ্জ ৫৫ বিজিবির গুটিয়াবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোংলামরছি চা বাগান সংলগ্ন সীমান্ত পিলার ১৯৯৯/ এম-এর কাছ দিয়ে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন সুশান্ত। এ সময় বিজিবির টহলদল তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত জানান, তিনি প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করেন। পরে এক দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেন। আটকের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৬ টাকা, দুটি এনআইডি কার্ড, ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল ও ব্যক্তিগত ব্যবহারের সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার করা পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান গতকাল সোমবার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com