রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মে দিবস পালিত

  • আপডেট টাইম রবিবার, ৩ মে, ২০১৫
  • ৫১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। ওই দিন নবীগঞ্জ দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠন ব্যানার ফেষ্টুন নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে বর্ণাঢ্য র‌্যালী বের করে। এতে স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশ গ্রহন করেন। পরে স্থানীয় নতুন বাজার মোড়ে নবীগঞ্জ মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং আয়োজিত শ্রমিক সংগঠনের প্রধান সমন্বয়ক মাহবুবুল আলম সুমনের সভাপতিত্বে এবং দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর বাচ্চু’র পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি এমএ মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী ও প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম। অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনোয়ার হোসেন, থানার অফিসার ইনর্চাজ মোঃ লিয়াকত আলী। বক্তব্য রাখেন দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক সিজিল আহমদ, সিএনজি থানা পয়েন্টের শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজল মিয়া, সেক্রেটারী আল আমীন, সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া ও মাওঃ রফি উদ্দিন ধনাই প্রমূখ। সমাবেশে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন নবীগঞ্জ বাজারে সপ্তাহে ১ দিন ছুটি মঞ্জুরের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com