শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দীর্ঘদিনের দুর্ভোগের অবসান নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কের নির্মাণ কাজ শুরু শহরে সরকারি চাল পাচারকালে ৫৮ বস্তা উদ্ধার ॥ আটক ৩ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনা সভায় হুইপ জি কে গউছ ॥ যারা দেশের সুন্দর পরিবেশ বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ বানিয়াচঙ্গে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত চুনারুঘাটে প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা ॥ খাটের নিচ থেকে অস্ত্রসহ যুবক আটক শহরে পুলিশের বিশেষ অভিযান ফুঁ পার্টির সদস্যসহ গ্রেফতার ৫ মাধবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন চুনারুঘাটে এক মাদকসেবীর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বানিয়াচংয়ে প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন মাধবপুরে সৈয়দ সঈদউদ্দীন কলেজে নতুন কম্পিউটার ল্যাবের উদ্বোধন

বানিয়াচংয়ে প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “দেশিয় জাত-উন্নত প্রযুক্তি, প্রাণী সম্পদ হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের ন্যায় বানিয়াচংয়েও প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শোভাযাত্রা ও উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভার মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভেটেনারি সার্জন ও উপজেলা ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবুল কাশেম, উপজেলা মৎস্য কর্মকর্তা বুরহান উদ্দিন, সাংবাদিক মোতাব্বির হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, সাংবাদিক এসএম খোকন, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক শেখ জুবায়ের আহমেদ, সাংবাদিক দিলোয়ার হোসেন, উপসহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা মোখলেছুর রহমান তালুকদার, উপসহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা সুমন চন্দ্র দাশ, ভেটেটারি ফিন্ড এসিস্ট্যান্ট অধিবাস দাস, অফিস সহকারি দিপক দেব প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com