শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হাতিরথান গ্রামের বীরমুক্তিযোদ্ধা সামছুল হুদা ইন্তেকাল ॥ রাষ্টীয় মর্যাদায় দাফন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩
  • ৪৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার হাতিরথান গ্রামের বীর মুক্তিযোদ্ধা উপজেলা জাতীয় যুবসংহতির আহবায়ক সামছুল হুদা গত রবিবার রাত ১১ টায় ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন। গতকাল বিকেলে তার জানাজার নামজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আশরাফ বাবুল, আব্দুর রহিম জুয়েল, মোহাম্মদ ফিরোজ, মুক্তিযোদ্ধো শাহজাহান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আব্দুস শহীদ, পৌর কমান্ড ডাঃ এম এ রব, জেলা আওয়মীলীগের সহ-সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খাঁন, জেলা যুবসংহতির সদস্য সচিব কাজল আহমেদ, জেলা স্বেচ্ছা সেবকপার্টির সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী, সদর উপজেলা  আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদ ফারুক, সদর উপজেলা জাপা সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী মেম্বার, লুস্করপুর ইউনিয়ন জাপা সভাপতি আবু তাহের, সদর উপজেলা যুবসংহতির সদস্য সচিব মইনুল হাসান দুলাল, যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান লিটন, নুরুল হক, সেলিম আহমেদসহ বিভিন্ন রাজনীতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এর পূর্বে হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ও সদর মডেল থানার ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ গার্ড অব অনার প্রদান করেন। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক শংকর পাল, সহ-সভাপতি এডভোকেট জাবেদ আলী, আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, দপ্তর সম্পাদক এস এম লুৎফুর রহমানসহ জাপা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com