বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচং ৪নং ইউনিয়নে জিওবি ইউনিসেফ ক্যাটস প্রজেক্ট এর ট্রেনিং অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০১৫
  • ৬১৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ গতকাল সোমবার সকাল ১০টায় বানিয়াচং উপজেলা সদরের ৪ নং দক্ষিন-পশ্চিম ইউনিয়ন পরিষদের উদ্যোগে উন্নয়ন সহযোগী টিম (ইউএসটি) জিওবি ইউনিসেফ ক্যাটস প্রকল্পের আর্থিক সহযোগিতায় খোলা পায়খানা মুক্ত ইউনিয়ন পরিষদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান উদ্দেশ্য ছিল বানিয়াচং এর ৭টি ইউনিয়নের ৪১১৭৭ জন এর মধ্যে ৫৮৮২ জন লোক ওডিএফ পরিবেশে বসবাস করবে। বানিয়াচং এর ৭টি ইউনিয়নে ২০,৫৮৮ জন লোক মধ্যে ২৯৪২ জন লোক খোলা জায়গার পরিবর্তে ল্যাট্রনে মল ত্যাগ করবে। বানিয়াচং এর ৭টি ইউনিয়নে ৬৮,৭৬৫জন এর মধ্যে ১৫,৭৫০ জন স্কুল ছাত্র ছাত্রীর সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার বিষয়ে জ্ঞান বৃদ্ধি পাবে। ৯৮২৪ জন এর মধ্যে ২২৫০ স্কুল ছাত্র ছাত্রীর সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার বিষয়ে জ্ঞান বৃদ্ধি পাবে। ৪২টিস্কুলের পুরাতন ল্যাট্রিন মেরামত, এছাড়া ৭টি ইউনিয়নে মোট ১০৩ টি ম্যাপ ও ক্যাপ করার কথা জানায়। ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে  উপস্থিত ছিলেন ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, প্রাকটিক্যাল এ্যকশান এর জোনাল অফিসার শেখ সুজাউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন উন্নয়ন সহযোগী টীম (ইউএসটি) এর উপজেলা কো-অর্ডিনেটর রাজু আহমেদ ও ৪নং ইউনিয়ন পরিষদের সকল মেম্বারগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com