সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

প্রকৃতির খেয়ালিপনায় তারা দিশেহারা

  • আপডেট টাইম রবিবার, ৫ এপ্রিল, ২০১৫
  • ৫৯৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ সৌন্দর্যের লীলাভূমিতে প্রকৃতির কাছে অসহায় মানুষ। তাই প্রকৃতির খেয়ালিপনায় দিশেহারা থাকে চর কুকরী-মুকরীর নানা পেশাজীবী মানুষ।
ভোলার সদর চর উপজেলার এই ইউনিয়নে ১৪ হাজার মানুষের মধ্যে ১২ হাজারের বেশি জেলে রয়েছেন। যারা নদীতে মাছ না পেলে উপোস থাকতে হয়। আর সেখানে কৃষকরা আটকে আছেন মূলত এক ফসলেই।
চর কুকরী-মুকরীর ১২ মাসের দৃশ্যই এমন। এখানে বছরজুড়ে জীবিকার নিশ্চয়তা দেয় পশু পালন। এখানে সেচের ব্যবস্থা না থাকায় এক ফসলের ধান চাষ করতে হয় কৃষকদের। বছরের অধিকাংশ সময় থাকতে হয় বেকার।
চর কুকরী-মুকরীর একজন কৃষক বলেন, ‘জমিতে এক ফসল চাষ হওয়ায় বছরের এই সময়ে আমি মাটি কাটি, অন্যদের বাড়িতে কাজ করি। এ বছর দুটি গরু কিনেছি, এগুলোর মাধ্যমে কোনোভাবে সংসার চালাচ্ছি।’
এখানে জনসংখ্যার ৯০ ভাগ জেলে। তবে তারাও শান্তিতে নেই। নদীতে মাছের পরিমাণ কমে এসেছে। তার ওপর আছে নানা ধরনের নিষেধাজ্ঞা।
চর কুকরী-মুকরীর একজন জেলে বলেন, ‘আগের মত নদীতে এখন মাছ পাওয়া যায় না। যা পাওয়া যায় তা বিক্রি করতে হচ্ছে কম দামে। এখানকার কোস্টগার্ড আমাদেরকে মাছ ধরতে দেয় না, জাল পুড়িয়ে ফেলে। তাই আমরা অনেক দুর্ভোগে দিন কাটাচ্ছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com