বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাস্টার্স পরীক্ষায় ১ম বিভাগে ৬ষ্ঠ স্থান লাভ সোহেলী শারমীন রনিকে সংবর্ধনা দিয়েছে ঢাকার লালমাটিয়া কলেজ

  • আপডেট টাইম রবিবার, ২৯ মার্চ, ২০১৫
  • ৮৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগরস্থ কেন্দ্রীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সোহেলী শারমিন রনিকে সংবর্ধনা দিয়েছে ঢাকার লালমাটিয়া মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ওই কলেজ থেকে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে মাস্টার্স ফাইনাল পরীক্ষায় কৃতিত্বের সাথে ১ম বিভাগে ৬ষ্ঠ স্থান লাভ করায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষ্যে গতকাল শনিবার সকাল ১০টায় কলেজ কর্তৃপক্ষ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক এমপি। অনুষ্ঠানে তাকে কৃতি ছাত্রী হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। উল্লেখ্য, সোহেলী শারমীন রনি দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিক ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা রাবেয়া খাতুনের একমাত্র কন্যা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com