বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

হবিগঞ্জে পিএসসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ২৫৪১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩
  • ৫৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে ২৫৪১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে পিএসসি পরীক্ষায় ৩৬ হাজার ৭৪৬ জনের মধ্যে ১৮৭৯ জন এবং ইবতেদায়ীতে ৩৬৯০ জনের মধ্যে ৬৬২ জন অনুপস্থিত রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামসুল আলম জানান- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় হবিগঞ্জ সদর উপজেলার নিবন্ধিত ৬২০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩০ জন অনুপস্থিত রয়েছে। নবীগঞ্জ উপজেলায় ৫৯৩৭ জনের মধ্যে ২৪৭ জন, বানিয়াচংয়ে ৫২৩১ জনের মধ্যে ২৫৯ জন, আজমিরীগঞ্জে ১৭২৫ জনের মধ্যে ১৩৬ জন, লাখাইয়ে ২৬৩২ জনের মধ্যে ১৩৮ জন, বাহুবলে ২৯৩৪ জনের মধ্যে ১৭৪ জন, চুনারুঘাটে ৫৬৫৩ জনের মধ্যে ৩০৫ জন এবং মাধবপুরে ৬৪২৫ জনের মধ্যে ৪০০ জন অনুপস্থিত রয়েছে। ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় হবিগঞ্জ সদর উপজেলায় ৫৭৪ জনের মধ্যে ১০২ জন, নবীগঞ্জে ৮৩৭ জনের মধ্যে ১১৫ জন, লাখাইয়ে ২২৪ জনের মধ্যে ৫৬ জন, বানিয়াচংয়ে ৪৭৬ জনের মধ্যে ৮১ জন, আজমিরীগঞ্জে ৬৬ জনের মধ্যে ১২ জন, মাধবপুরে ৩০০ জনের মধ্যে ৫৭ জন, চুনারুঘাটে ৬০৮ জনের মধ্যে ১২৩ জন এবং বাহুবলে ৬০৫ জনের মধ্যে ১১৬ জন অনুপস্থিত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com