শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বাহুবলে বীমার টাকা নিয়ে গ্রাহকের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ৮ মার্চ, ২০১৫
  • ৪৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার স্বস্থিপুর গ্রামের শাকিরা খানম নামে এক দরিদ্র মহিলার বীমা টাকা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোং লিঃ এর গণ-গ্রামীণ বীমা ডিভিশনের ডুবাঐ বাজারের দক্ষিণে নাছির ভিলায় অবস্থিত শাখা অফিসে (কোড ২৬১১৮৩) ১০ বছর মেয়াদি একটি পলিসি (নং ৬০এ০০৭০০)) করেন। মেয়াদ ফুর্তি হলে ২২ হাজার ২শ ২৫ টাকা দু দফায় উত্তোলন করেন। কিন্তু এই পলিসির কোন লাভ পাননি। গ্রাহক অভিযোগ করে জানান- ‘লাভসহ ২৯ হাজার ৭শ ২২ টাকা হয়। কিন্তু আমার লাভের টাকা চাইলে ম্যানেজার জামাল উ্িদ্দন আর টাকা পাব না বলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিদায় করে দেন। অথচ ২৯ হাজার ৭শ ২২ টাকার উপরই আমার স্বার তারা নিয়েছে।’ বিষয়টি উর্ধতন মহলে অভিযোগ দিয়েও কোন সন্তোষ জনক কোন সাড়া পাইনি। এ ব্যাপারে জামাল উদ্দিনের সাথে আলাপ করলে তিনি বলেন আমরা ওই গ্রাহককে বিধি মোতাবেক টাকা ফেরত দিয়েছি। ওই মহিলা পাগলামী শুরু করেছে। এ নিয়ে গ্রাহকের মাঝে চলছে অস্থিরতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com