শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

চাঁনপুর-শাহপুর এলাকায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্টিত

  • আপডেট টাইম রবিবার, ৮ মার্চ, ২০১৫
  • ৬৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর-শাহপুর এলাকার পূর্ব ফিল্ডে ঐতিহ্যবাহী ঘোর দৌড় প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে। এই ঘোড় দৌড় প্রতিযোগীতা দেখতে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় অর্ধলক্ষাধিক মানুষের সমাগম ঘটে ওই এলাকায়। গত শুক্রবার বাদজুম্মা বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীতায় ১৫ টি ঘোড়া অংশ নেয়। এস.এন. এ জে সুমন পাশা চৌধুরীর আয়োজনে উৎসব মুখর পরিবেশে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম এর সভাপতিত্বে ও মোঃ তৌহিদ মিয়ার পরিচালনায় প্রতিযোগীতায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আশফাকুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম, কায়সার আহমেদ, ইয়াহিয়া চৌধুরী, ফরহাদ আহমেদ আব্বাছ, আহাদ মিয়া, মজনু মিয়া মেম্বার, রুকেয়া বেগম, কাউছার আহমেদ, খসরু মিয়া, আবীদ আলী প্রমুখ। প্রতিযোগীতায় সিলেট থেকে আসা প্রেস পংকিরাজ ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে। নবীগঞ্জ থেকে আসা রংবাজ ঘোড়াটি দ্বিতীয় স্থান, বানিয়াচং উপজেলার শাহপুর এলাকার সুমন পাশা চৌধুরীর ঘোড়াটি তীতৃয় স্থান ও ব্লেকহর্স ঘোড়াটি চতুর্থ স্থান অধিকার করে। পরে আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে বিজয়ীরা পর্যায়ক্রমে পুরস্কার গ্রহন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com