শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে আওয়ামীলীগ নেতার পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন

  • আপডেট টাইম শনিবার, ৭ মার্চ, ২০১৫
  • ৫৭৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পূর্ব শত্র“তার জের ধরে আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার আদাঐর ইউনিয়নের খিলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহত আউয়ামীলীগ নেতা শ্রীবাস সরকার (৩৫)কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার আদাঐর ইউনিয়নের খিলগাঁও গ্রামের হিরালাল সরকারের মেয়ে লক্ষি রানী সরকার প্রায় ৩ মাস পূর্বে বিষপান করে আত্মহত্যা করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়। অপর দিকে লক্ষি রানীকে হত্যার অভিযোগে হিরালালের পক্ষ থেকে আদালতে একই গ্রামের বাসিন্দা ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শ্রীবাস সরকার (৩৫) ও তার পিতা শুকলাল সরকারকে আসামি করে একটি অভিযোগ দায়ের করে। এর পর শ্রীবাস প্রায় ৩ মাস পলাতক থাকার পর গতকাল নিজ গ্রামে ধর্মিয় উৎসবে যোগ দিতে গ্রামে প্রবেশ করা মাত্র বিকাশ দেব নাথের বাড়ির সামনে পূর্ব থেকে উৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে আহত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com