শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জ উপজেলা তালামীযের উদ্যোগে মোহাম্মদ আলী ছালিক ও আব্দুছ ছবুরকে সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম শনিবার, ৭ মার্চ, ২০১৫
  • ৫০৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আন্জুমানে আল-ইসলাহ ইংল্যান্ড ম্যানচেষ্টার সিটির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলী ছালিক ও নবীগঞ্জ আউশকান্দি শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রঃ) এর ঈছালে সওয়াব মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুছ ছবুরকে বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা শাখার  পক্ষ থেকে গতকাল বৃহষ্পতিবার বিকাল ৩টায় সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা তালামীয সভাপতি জালাল উদ্দিন মোঃ ধন মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মন্নান এর পরিচালনায় শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করেন মোঃ হাফিজ রুহুল আমিন। নাতে রাসূল (সাঃ) পরিবেশন করেন মোঃ আমিনুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব মোহাম্মদ আলী ছালিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ লিয়াকত আলী তালুকদার, সহ-সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল, আউশকান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা শাহীদ আহমদ, নবীগঞ্জ উপজেলা তালামীযের অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম শিপন, সহ-অফিস সম্পাদক মোঃ মিলাদ হোসেন, প্রশিক্ষন সম্পাদক মোঃ সাহিদ আলম, নবীগঞ্জ পৌর সভাপতি শাহ্ মোঃ মহসিন ইসলাম, সিনিয়র সদস্য মোঃ মাসুদুর রহমান মাসুদ, মোঃ নাবিল ইসলাম চৌধুরী, মাওঃ আব্দুল হাদী জালালী, মাওঃ আফজর হোসেন, তালামীয কর্মী মোঃ হাফিজুল রহমান, মোঃ রাজন আহমদ, সোহাদ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে আন্জুমানে আল-ইসলাহ ইংল্যান্ড ম্যানচেষ্টার সিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ছালিক বলেন, তালামীযে ইসলামিয়া সংগঠনের নেতাকর্মীগন আল্লাহ ও তার রাসূল (সাঃ) এর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তালামীয কর্মীবন্ধুগন আহবান জানিয়ে বলেন নবীগঞ্জ তথা হবিগঞ্জ জেলা প্রত্যেক মুসলিম পরিবারে তালামীযের দাওয়াত পৌছাতে সকল কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা প্রতিশ্র“তি ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com