শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

দারিদ্র বিমোচনে শিক্ষার বিকল্প নেই-ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মার্চ, ২০১৫
  • ৫৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ভাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেধা পুরস্কার ২০১৫ অনুষ্টিত হয়েছে। গতকাল বিকাল ৩টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এ পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগ উপদেষ্ঠা কমিটির সদস্য শিক্ষানুরাগী বানিয়াচঙ্গের কৃতিসন্তান ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ। অনুষ্ঠানে ড. শাহ্ নেওয়াজকে স্বাগত জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনহারুল বিশ্বাস ও ভাটিপাড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বি গৌরাঙ্গ দাস সহ অন্যান্যরা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিলীপ কুমার দাসের সভাপতিত্বে ও নির্মল চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্টিয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবি তমাল কুমার বিশ্বাস, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম।
সভায় বক্তব্য রাখেন, ভাটিপাড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বি গোপেশ দাস, নারায়ণ সরকার, বিষ্ণপদ দাস, হরি দাস, নেপাল সরকার,  রাজেন্দ্র দাস, ছাত্রলীগ নেতা রুবেল মিয়া, জুয়েল মিয়াসহ এলাকার গর্ন্যমান ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. শাহ্ নেওয়াজ এলাকার ও শিক্ষার সার্বিক উন্নয়নের কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, দারিদ্র বিমোচনে শিক্ষার কোন বিকল্প নাই। আজকের শিক্ষার্থরাই জাতির আগামী দিনের ভবিষ্যত। মেধার প্রকৃত বিকাশ ঘটাতে পারলে ভাটিপাড়া গ্রাম থেকেও একজন শিক্ষার্থী দেশের কর্ণধার হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com