শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বানিয়াচং উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক খালেদের বিরুদ্ধে আরো দুটি মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫
  • ৮২৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য মোঃ খালেদ মিয়ার বিরুদ্ধে আরো দুটি মামলা দায়ের করেছে পুলিশ। নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে পুলিশ গতকাল সোমবার মামলা দুটি করে। এ পর্যন্ত তার বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে। এদিকে রঘু চৌধুরীপাড়ায় অবস্থিত ৩নং ইউনিয়ন ভূমি অফিসে নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলায় সাতদিনের রিমান্ড চেয়েছে পুলিশ। সোমবার হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হুসেনের আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) বিশ্বজিৎ দেব। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বিএনপি নেতা খালেদ মিয়াকে সাগরদীঘির উত্তরপাড়স্থ তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। খালেদ মিয়ার পরিবারের দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বিএনপি জোটের চলমান আন্দোলন কর্মসুচিকে স্থব্ধ করতে হয়রানিমূলক মামলায় আসামি করছে পুলিশ। খালেদ মিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি ও অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অব্যাহত রেখেছে। এছাড়া বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন এক বিবৃতিতে খালেদ মিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com