বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

বুড়িনাও-রইছগঞ্জ রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করলেন এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী তাঁর নিজ এলাকা নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুুড়িনাও হতে খাগাউড়া রইছগঞ্জ রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করেছেন। পরিদর্শনকালে পিতার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, বাহুবলের খাগাউড়া আর নবীগঞ্জের পানিউন্দার মাঠে-ঘাটে আমার আব্বা কমান্ড্যান্ট মানিক চৌধুরীর শৈশব কেটেছে। এ এলাকার মাটিতে আমার শেকড় গাঁথা। তাই এখানকার উন্নয়নের জন্য সর্বদা আমার মন টানে। কেয়া চৌধুরী আরও বলেন, আমি এমপি হবার পর প্রথম যে রাস্তার উপর ডিও প্রদান করেছিলাম সেটি ছিল পানিউমদা বুড়িনাও হইতে বাহুবল এলাকার খাগাউড়া গ্রামের রইছগঞ্জ বাজার পর্যন্ত রাস্তা নির্মাণ। আজ এই রাস্তার কাজ শুরু করতে পেরে, আমার চেয়ে আনন্দিত আর কেউ নেই। এছাড়াও খাগাউড়া গ্রামের আশে-পাশের গ্রামের সাথে যোগাযোগ উন্নত করতে বাহুবলের অমৃতা ও নবীগঞ্জের শংকরপুর গ্রামের রাস্তায় ২০১৪-১৫ অর্থ বছরের কাবিখা বরাদ্দ দিয়ে কাজ শুরু করেছি। শুধু তাই নয়, এখানকার স্কুল, মসজিদ, মাদ্রাসা, শ্মশানঘাট ও মন্দিরের উন্নয়নের জন্য আমি জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে অর্থ বরাদ্দ এনে উন্নয়ন করছি। নির্মাণ কাজ উদ্বোধনকালে এলাকার বিশিষ্ট গণ্যমান্য মুরুব্বিয়ান এবং ওয়ার্ড আওয়ামীলীগের নেতবৃন্দ। এসময় এলাকার মুরুব্বিয়ানরা আল্লাহর কাছে প্রার্থনা করেন, খাগাউড়া গ্রামের মেয়ে কেয়া চৌধুরী যেন দেশ ও জনগণের কল্যাণে সবসময়  কাজ করতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com