শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ সমাবেশে এনামুল হক সেলিম ॥ খালেদা জিয়ার নির্দেশে আরো কঠোর কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনে প্রস্তুত থাকুন

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৩১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডঃ এনামুল হক সেলিম বলেছেন, সাংবিধানিক দায়িত্ব পালনের মাধ্যমে ২০ দলীয় জোটের সকল কর্মসূচি পালনে সমান সুযোগ দেয়া প্রয়োজন। কোন দলকে পুলিশ প্রহরা দিয়ে মিছিল করার সুযোগ দেয়া হয় আর বিএনপিকে দলীয় কর্মসূচি পালন করতে রাস্তায় দাড়াতে না দেয়া এতে গণতান্ত্রিক চর্চা হয়না। গণতান্ত্রিক চর্চা বন্ধ করার ফল ইতিহাসে কোন সময় ভাল হয়নি হবিগঞ্জও তার ব্যতিক্রম হবেনা। তাই জনগনের পুলিশ প্রশাসনকে সাংবিধানিক দায়িত্ব পালনের মাধ্যমে বিরোধীদলকে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ দেয়ার দাবি জানান। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আগামীতে আরো কঠিন ও কঠোর কর্মসূচি পালনের মাধ্যমে এই ভোটার বিহীন অবৈধ সরকারকে উৎখাতের জন্য সকলকে প্রস্তুত থাকার আহবান জানান। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে শহরের ঈদগাহ রোড এলাকায় অবরোধ ও হরতালের  সমর্থনে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শেষে পথসভায় এ কথা বলেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরদার এম এ মন্নান, ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, পৌর কাউন্সিলর সাইদুর রহমান, হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন, এস এম মানিক, যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদ, শায়েস্তাগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইফতেখার রহমান, সদর যুগ্ম আহ্বায়ক মোঃ মন্নান মিয়া, মহিবুল ইসলাম সুহেল, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রউফ, তারা মিয়া, সুয়েব চৌধুরী, শংকর বণিক, সাইদুর রহমান, সোহেল আহমেদ, জিল্লুর রহমান জিলু, লিটন সরকার, আমিনুল ইসলাম ফয়সল, কাওসার মিয়া,এস এম রমজান, নজরুল ইসলাম, আব্দুল আলিম, আক্তার, শেখ রাসেল, আরিফ, লোকমান সাদ্দাম, আনোয়ার, রুমেল প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com