সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র:)-এর ওরছ মোবারকে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৭৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের বিলপাড় গ্রামে অনুষ্ঠিত হয়েছে হযরত শাহ জালালের সাথী ৩৬০ আউলিয়ার অন্যতম সঙ্গী হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র:) এর ২দিন ব্যাপী ওরছ মোবারক। ১ম দিন গত বুধবার মাজার সংলগ্ন লাখেরাজ আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরীর হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবী প্রভাষক সাহেব জাদায়ে ফুলতলী হযরত মাওলানা আহমদ হাছান চৌধুরী সাহান। বিশেষ অতিথি ছিলেন হযরত মাওলানা সাইদুল হক আল ক্বাদরী, হযরত মাওলানা ইলিয়াছ উদ্দিন ভ্ূঁইয়া, হযরত মাওলানা হাফেজ মকছুদ আলী, হাফেজ মোঃ এখলাছুর রহমান খান, মাদ্রাসার শিক্ষক হাফেজ গিয়াস উদ্দিন ও হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী মাজারের মুতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরী। সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক আলহাজ্ব আব্দুল বারী চৌধুরী শহীদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মুস্তাকিম তালুকদার, বদরুল আলম, রাহেল মিয়া, রঙ্গু মিয়া ও মোঃ জয়নাল আবেদীন। ওয়াজ শেষে ক্বোরআন শরীফ হিফজ করায় প্রধান অতিথি মাদ্রাসার ৫ ছাত্রকে পাগড়ী পড়িয়ে দেন। বিশেষ মোনাজাতে নতুন প্রজন্মের মধ্যে ইসলামী জ্ঞান বৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে রহমত কামনা করা হয়। এছাড়াও বাংলাদেশ সহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com