বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আমিনুর রশীদ এমরানের মুক্তির দাবীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৪১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও হবিগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আমিনুর রশীদ এমরান, যুবদল নেতা ফারুক আহমেদ ও কামাল সিকদারসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল শনিবার বিকালে শহরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরে এডঃ আফজাল হোসেনের সভাপতিত্বে ও ফারুক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন আজম উদ্দিন, দেলোয়ার হোসেন দিলু, এস এম আওয়াল, ফারুক আহমেদ, এডঃ আব্দুল আজিজ, হারুনুর রশিদ, আব্দুল আহাদ মনা, কাসেম আলী, আব্দুল আহাদ আনসারী, আলমপানা চৌধুরী মাসুদ, মীর দুলাল, যুবরাজ সুমন, সাইফুল ইসলাম রাজ, ফেরদৌস আহমেদ, আবিদুর রহমান বুলবুল, ইকবাল খান, সেলিম আহমেদ, তারেক আহমেদ তারেক, মিজানুর রহমান সোহেল, মোস্তাফিজুর রহমান পলাশ, গোলাপ মিয়া, আলামীন মিয়া, মোঃ হারিছ মিয়া প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্চাসেবক দলের আহবায়ক ও হবিগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আমিনুর রশীদ এমরান, যুবদল নেতা ফারুক আহমেদ ও কামাল সিকদারসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায়, আরো কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। আজ থেকে অবরোধের পাশাপাশি ডাকা ৭২ ঘন্টা হরতাল সফল করার জন্য দলীয় নেতাকর্মীসহ সকলকে আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com