সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরে ১৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৫৪ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের বাবুল মিয়ার ঘরে অভিযান চালিয়ে টমেটোর স্তুপের ভেতর থেকে ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির সুবেদার মেছবাহুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একদল বিজিবি জোয়ান উল্লেখিত গ্রামের ফুল মিয়ার ছেলে মাদক পাচারকারী বাবুল মিয়া (৩০)’র ঘরে অভিযান চালিয়ে ১৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে বাবুল মিয়া পালিয়ে যায়। এ ব্যাপারে রাজেন্দ্রপুর গ্রামের বাবুল মিয়া (৩০), একই গ্রামের মতলব মিয়ার ছেলে মজিদ মিয়া (৩৫), শ্রীধরপুর গ্রামের আসাদ আলীর ছেলে কাউছার মিয়া (৪০), পলাশ মিয়া (৩৫), ফয়সল মিয়া (৩০) এবং লাল মিয়ার ছেলে কামালকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com