রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

বাহুবলে শিশু ছাত্রদের উদ্যোগে অবৈধ দখলদারদের কবল থেকে সরকারি খাল দখলমুক্ত

  • আপডেট টাইম রবিবার, ১০ নভেম্বর, ২০১৩
  • ৭২১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সরকারি খালটি দখল করেও হজম করতে পারল না প্রভাবশালীরা। গতকাল দুপুরে ওই বিদ্যালয়ের ছাত্ররা অভিযান চালিয়ে খালটি দখলমুক্ত করে। সূত্র জানায়, বাহুবল উপজেলা কমপ্লেক্সের সামনে সওজ-এর রাস্তা। রাস্তার পূর্বপার্শ্বে প্রায় ১০ ফুট খালি জায়গাজুড়ে একটি খাল। উক্ত খাল দিয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্সের পূর্ব পার্শ্বের ধানী জমি, বাড়িঘর ও বাজারের পানি নিষ্কাশন হয়। কিন্তু উপজেলা প্রাণী সম্পদ অফিস ও সদর ইউপি অফিসের সামনের খাল দখল করে ইতোমধ্যে অবৈধভাবে স্থায়ী স্থাপনা নির্মাণ করা হয়েছে। প্রাণী সম্পদ অফিসের সামনের আংশিক ও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খালটি এতদিন ছল ফাঁকা। গত ক’দিনে ওই খালের ফাঁকা অংশটুকু প্রভাবশালীরা বাঁশের খুঁটি গেঁথে দখল করে নেয়। এ অবস্থায় গতকাল শনিবার দুপুরে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা এক অভিযানের মাধ্যমে বিদ্যালয়ের সামনের খালটি দখলমুক্ত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com