মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু নবীগঞ্জে রুস্তমপুর টোল প্লাজায় ২ কেজি গাঁজাসহ আটক ১ জেলা প্রশাসক জি.এম সরফরাজকে কালেক্টরেট ক্লাবের বিদায় সংবর্ধনা বিথঙ্গল আখড়ার জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ চুনারুঘাট উপজেলায় ১৪ বছর ধরে একই কর্মস্থলে পোস্টাল অপারেটর নজরুল ইসলাম মাধবপুরে পুলিশের অভিযান ৬০ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন নবীগঞ্জে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত বানিয়াচঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে হত্যা ॥ ঢাকায় চিকিৎসাধীন থাকলেও আসামি করার অভিযোগ হবিগঞ্জ সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি আধুনিক প্রযুক্তি বসাল বিজিবি

বিথঙ্গল আখড়ার জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা ঐতিহীবাহী বিথঙ্গল বড় আখড়ার জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় আখড়ার ভক্তদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এতে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা আশংকা করছেন স্থানীয় এলাকাবাসী। এই জমিটি রক্ষার জন্য বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আখড়ার মোহন্ত শ্রী শ্রী সুভাস দাস মোহন্ত গোস্বামী। লিখিত অভিযোগে জানা যায়, বানিয়াচং উপজেলার হাসনাবাদ মৌজার জেএল নং-১৪৯, খতিয়ান নং-৫০১, রেজিস্টার্ড সার্কেল নং-৬৫৯ দাগ নং-২৫৬৯ পরিমান-৩.৬০ একর চারা রকম ভূমির প্রকৃত মালিক বিথঙ্গল আখড়ার শ্রী শ্রী রামকৃষ্ণ গোসাইর পক্ষেসেবাইত শ্রী সুকুমার দাস মোহন্ত গোস্বামী। রবিবার বিকেলে পাগলশী গ্রামের মুখলেস ডাক্তারসহ একটি ভূমিদস্যু চক্র ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ভিটা তৈরী করে আখড়ার উল্লেখিত দাগের জমিটি দখলের চেষ্টা করেন। এ খবর পেয়ে আখড়ার মোহন্ত এ বিষয়টি বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জকে জানালে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে মাটি কাটার কাজ বন্ধ করেন। ভূমিদস্যুরা আখড়ার জমি দখলের চেষ্টার খবর ভক্তদের মাঝে ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়। আখড়ার ভক্তরা জানান, পরবর্তীতে ভূমিদস্যুরা আবার আখড়া জমি দখলের চেষ্টা করলে তারা তা প্রতিরোধ করবেন। এ ব্যাপারে ভূমিদুস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় নেওয়ার জন্য বানিয়াচং থানায় ১৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ে করেছেন আখড়ার বর্তমান সেবাইত সুভাস দাস মোহন্ত গোস্বামী।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com