মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু নবীগঞ্জে রুস্তমপুর টোল প্লাজায় ২ কেজি গাঁজাসহ আটক ১ জেলা প্রশাসক জি.এম সরফরাজকে কালেক্টরেট ক্লাবের বিদায় সংবর্ধনা বিথঙ্গল আখড়ার জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ চুনারুঘাট উপজেলায় ১৪ বছর ধরে একই কর্মস্থলে পোস্টাল অপারেটর নজরুল ইসলাম মাধবপুরে পুলিশের অভিযান ৬০ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন নবীগঞ্জে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত বানিয়াচঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে হত্যা ॥ ঢাকায় চিকিৎসাধীন থাকলেও আসামি করার অভিযোগ হবিগঞ্জ সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি আধুনিক প্রযুক্তি বসাল বিজিবি

মাধবপুরে পুলিশের অভিযান ৬০ কেজি গাঁজাসহ আটক ৩

  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে প্রাইভেটকারে করে পাচারের সময় ৬০ কেজি গাঁজার বড় চালান আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাতে উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি মোড়ে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একটি দল নোয়াহাটি মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা তিনজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের কালা মিয়ার ছেলে মহিউদ্দিন (৩১), রিপন মিয়ার ছেলে আশিকুল ইসলাম আপন (২১) এবং জসিম মিয়ার ছেলে তামিম মিয়া (১৯)।
হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুখেন্দ্র সরকার জানান, সংঘবদ্ধ একটি মাদক চোরাকারবারি চক্র প্রাইভেটকারে করে মাদক পাচার করছে-এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসআই জামাল মিয়া ও এএসআই নাজিম উদ্দিনসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় ৬০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com