রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শায়েস্তাগঞ্জে সমতা মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগে দরিদ্র মহিলাদের মধ্যে প্রশিক্ষণ উপকরণ প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০১৫
  • ৫৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শায়েস্তাগঞ্জ সমতা মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ফাতেমা বেগমের উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগীতায় শায়েস্তাগঞ্জে পৌর এলাকার দরিদ্র, অসহায় ও স্বামী পরিত্যক্ত মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষে সেলাই প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই উপকরণ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমতা মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ফাতেমা বেগমের সভাপতিত্বে ও প্রোগ্রাম অর্গানাইজার মনিরুজ্জামানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মাহবুবুল আলম। বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সহকারী কমান্ডার সফিকুর রহমান, জিইডিপি এনজিও’র চেয়ারম্যান ড. এস.কে.বি উত্তম, বিশিষ্ট মুরুব্বি তাজুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে সমতা মহিলা উন্নয়ন সমিতির মাধ্যমে সেলাই প্রশিক্ষণার্থীদের মধ্যে উপকরণ প্রদান করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষে চলতি বছরে সমিতির পক্ষ থেকে ১৭টি সেলাই মেশিন বিতরণ করা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com