নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দিনে দুপুরে দু:সাহসিক চুরি হয়েছে। চোরেরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে। গতকাল বিকেল ৩টার দিকে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামের আব্দুল লতিফ টেনু মিয়ার বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। চোরো ঘরের ছাদের উপরের দরজা ভেঙ্গে ভিতর প্রবেশ করে ২ ভরি স্বর্ণলংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এসময় পরিবারের লোকজন বাড়িতে ছিল না। তাদের অনুপস্থিতির সুযোগে চুরির ঘটনাটি ঘটে।