রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

কিবরিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জেলা যুবলীগের বিভিন্ন কর্মসুচি পালন

  • আপডেট টাইম বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫
  • ৪৮৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় নিহত সাবেক সফল অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জেলা যুবলীগের সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আতাউর রহমান সেলিমের নেতৃত্বে গতকাল মঙ্গলবার বৈদ্যের বাজারে তার স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছে জেলা যুবলীগ নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ নেতা শাহজাহান কবির, সোহেল, শাহ জুবায়ের রহমান নাজু, পৌর যুবলীগ নেতা সজল খান, আব্দুস সালাম আজাদ প্রমূখ।
এ ছাড়াও শাহ এ এম এস কিবরিয়ার আত্মার মাগফেরাত কামনায় শহরের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সুলতান মাহমুদপুর জামে মসজিদে শাহজাহান কবিরের উদ্যোগে বাদ আসর, টাউন  হল রোডস্থ বায়তুল আমান জামে মসজিদে জেলা যুবলীগ নেতা শাহ আরজু মিয়ার উদ্যোগে, চৌধুরী বাজারে জামে মসজিদে বাদ জোহর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রণির উদ্যোগে ও ৯নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে সায়েস্তানগর জামে মসজিদে বাদ জোহর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা শেখ উম্মেদ আলী শামীম, ফারুক মিয়া, আলী আব্দুল্লাহ, দেলোয়ার হোসেন দিলু, শামছু মিয়া, মোঃ নাছিম, মাসুক, আশিক, স্বপন, মামুন, সজল, রাকিব, সানি।
উপজেলা মসজিদে যুবলীগ নেতা জুয়েল-এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রনি, আলমগীর প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com