মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু নবীগঞ্জে রুস্তমপুর টোল প্লাজায় ২ কেজি গাঁজাসহ আটক ১ জেলা প্রশাসক জি.এম সরফরাজকে কালেক্টরেট ক্লাবের বিদায় সংবর্ধনা বিথঙ্গল আখড়ার জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ চুনারুঘাট উপজেলায় ১৪ বছর ধরে একই কর্মস্থলে পোস্টাল অপারেটর নজরুল ইসলাম মাধবপুরে পুলিশের অভিযান ৬০ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন নবীগঞ্জে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত বানিয়াচঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে হত্যা ॥ ঢাকায় চিকিৎসাধীন থাকলেও আসামি করার অভিযোগ হবিগঞ্জ সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি আধুনিক প্রযুক্তি বসাল বিজিবি

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিকল্পনা ইসির

  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এই সম্ভাব্য পরিকল্পনার কথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১৩০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট হতে পারে। তবে আইনি জটিলতায় আটকে থাকা ইউনিয়নগুলো পরবর্তীতে পঞ্চম ধাপে সমন্বয়ের জন্য সেখানে সংখ্যা কম রাখা হয়েছে।
ইসি সানাউল্লাহ জানান, এসব সংখ্যা এখনো চূড়ান্ত নয়। আগামী বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে ইউনিয়নগুলোর সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করা হবে।
ভোটের তারিখ প্রসঙ্গে তিনি জানান, প্রথম ধাপের সম্ভাব্য সময় ২১ জানুয়ারির আগে বা পরে ৫০ দিনের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলবে না, বরং তা ভালো রাখতে সহায়তা করবে বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com