শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বিএনপি জামাতের মাঝা আমরা ভেঙ্গে দিয়েছি-তারা আর দাড়াঁতে পারবে না-সমাজকল্যাণ মন্ত্রী

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০১৫
  • ৫০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, প্রবাসীরা আমাদের ভাই। আজ আপনারা এই এলাকার জন্য যা করলেন, সেটা এলাকা তথা বাংলাদেশের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে। তিনি আরো বলেন এই এলাকায় আপনাদের উদ্যোগে একটি স্টেডিয়াম হচ্ছে নজির বিহীন ইতিহাস। আমি যত দিন বেচে থাকবো, মন্ত্রী থাকবো তাতে সব সময় সহযোগিতা করে যাব। তিনি আরও বলেন স্বাধীনতা যুদ্ধের কথা আমরা ভুলবনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমান এর নেতৃত্বে এই দেশ স্বাধীন করেছেন। এই দেশে ব্যর্থতা আসতে পারেনা। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি। এই অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবেনা। বিএনপি জামাতের মাঝা আমরা ভেঙ্গে দিয়েছি। তারা আর কোন দিন তারা দাড়াঁতে পারবেনা। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউ কের উদ্যোগে দীঘলবাক ইউনিয়নের স্টেডিয়াম এর শুভ উদ্বোধন ও টিউভওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্টানে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের চেয়ারপার্সন মঈন উদ্দিন। যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক শামীম আহমদ ও লিমন শাহেন শাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারপার্সন উপদেষ্টা আবুল কালাম আজাদ ছোটন। হাফেজ মাওঃ আফরোজ মিয়ার কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মিছবাহ উদ্দিন সিরাজ, হবিগঞ্জ জেলা প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবলু, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এডঃ মুজিবুর রহমান কাজল প্রমূখ দীঘলবাক ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com