সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের নয়া জেলা প্রশাসক জাকির হোসেন গোপালগঞ্জে বদলি ড. জি.এম সরফরাজ বানিয়াচঙ্গে প্রবাসীর বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ নগদ ১০ লাখ টাকা লুট হবিগঞ্জে বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষক ॥ জমি অনাবাদি থাকার শঙ্কা হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগে সাবেক সহকারী পরিচালকের ইনক্রিমেন্ট স্থগিত নবীগঞ্জের কালাভরপুরে পুলিশের অভিযান ॥ দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ দিঘলবাগে ধর্ষণ মামলার সাক্ষী স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আ.লীগ নেতা সাহিদ লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ধান শুকানো হচ্ছে ॥ দুর্ঘটনার আশঙ্কা মাধবপুরে জমির মাটি কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা ভিসি জহিরুল হক ও সাংবাদিক নূরুল হক কবিরের মাতা আলহাজ্ব মোছাম্মৎ রাবেয়া খাতুনের ইন্তেকাল হবিগঞ্জ সদর থানায় মহিলাসহ গ্রেপ্তার ৪

নবীগঞ্জ সাংবাদিক কালীপদ ভট্টাচার্য্যের স্ত্রী মিনা চক্রবর্তীর পরলোক গমন ॥ শোক

  • আপডেট সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রয়াত সাধারণ সম্পাদক ও সৎসঙ্গের সদস্য সাংবাদিক কালীপদ ভট্টাচার্য্যের স্ত্রী নবীগঞ্জ সরকারি কলেজের অফিস সহায়ক মিনা চক্রবর্তী (৬২) আর নেই। তিনি গতকাল (১৫ নভেম্বর) রবিবার বিকালে নবীগঞ্জ সরকারী কলেজ কোয়ার্টারে বার্ধক্যজনিত কারনে তিনি পরলোক গমন করেন।
মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মরদেহ ঐদিন রাতেই নবীগঞ্জ পৌরসভার জয়নগর পৌর শ্মশানঘাটে সৎকার করা হয়। মিনা চক্রবর্তীর মৃত্যুর খবর শোনে তাকে শেষবারের মতো একনজর দেখার জন্য বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ বাসায় ও শ্মশানঘাটে ভীড় জমান। উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি মৃন্ময় কান্তি দাশ বিজন, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাশ, অর্থ সম্পাদক সজল চন্দ্র দেব, সাংগঠনিক সম্পাদক নয়ন সরকার দাশ, নিতেশ দাশ, প্রদীপ কুমার দাশসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। শোক জ্ঞাপনকারীরা তাঁর আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com