সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের নয়া জেলা প্রশাসক জাকির হোসেন গোপালগঞ্জে বদলি ড. জি.এম সরফরাজ বানিয়াচঙ্গে প্রবাসীর বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ নগদ ১০ লাখ টাকা লুট হবিগঞ্জে বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষক ॥ জমি অনাবাদি থাকার শঙ্কা হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগে সাবেক সহকারী পরিচালকের ইনক্রিমেন্ট স্থগিত নবীগঞ্জের কালাভরপুরে পুলিশের অভিযান ॥ দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ দিঘলবাগে ধর্ষণ মামলার সাক্ষী স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আ.লীগ নেতা সাহিদ লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ধান শুকানো হচ্ছে ॥ দুর্ঘটনার আশঙ্কা মাধবপুরে জমির মাটি কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা ভিসি জহিরুল হক ও সাংবাদিক নূরুল হক কবিরের মাতা আলহাজ্ব মোছাম্মৎ রাবেয়া খাতুনের ইন্তেকাল হবিগঞ্জ সদর থানায় মহিলাসহ গ্রেপ্তার ৪

নবীগঞ্জের কালাভরপুরে পুলিশের অভিযান ॥ দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে বিবদমান দুই পক্ষের বাড়িঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সংঘর্ষে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।
গত রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনের দিকনির্দেশনায় পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কালা ভরপুর গ্রামের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে যে কোনো সময় সংঘর্ষ ও রক্তক্ষয়ী ঘটনার আশঙ্কা থাকায় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উভয় পক্ষের বসতবাড়িতে বিশেষ তল্লাশি চালানো হয়। অভিযানকালে দুই পক্ষের বাড়িঘর থেকে ফিকল, টেঁটা, ঢাল, লাঠি, ইট ভাঙার হাতুড়ি ও ধারালো দাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সংঘর্ষের সরঞ্জাম জব্দ করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা সরঞ্জামগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com