রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

লাখাইয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে করাব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. জাহির মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. জাহির মিয়া করাব গ্রামের মৃত মো. আলফু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার একটি নিয়মিত মামলার (মামলা নং- ০৮, তারিখ-১৫/১২/২০২৫, ধারা-বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি) এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com