শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বাহুবলের হরিতলায় ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্টিত

  • আপডেট টাইম রবিবার, ৪ জানুয়ারী, ২০১৫
  • ৪৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার হরিতলা সমাজ সেবা যুব সংঘের উদ্যোগে হরিতলা গ্রামের একটি মাঠে এ ঘোর দৌড় প্রতিযোগীতা অনুষ্টিত হয়। এতে বিভিন্ন স্থান থেকে ৫টি দল অংশগ্রহণ করে। এ প্রতিযোগীতা দেখতে ভীড় জমান বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা।
আয়োজন কমিটির সভাপতি মোঃ ফুল মিয়ার সভাপতিত্বে ও হরিপাশা যুব সংঘের সভাপতি আরিফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন-মিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রজিম আলী, মোঃ আস্কর আলী, বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সামছু উদ্দিন ও জহির আলী।
প্রতিযোগীতায় নবীগঞ্জের জাকারিয়া চৌধুরীর ঘোড়া (সিংবাদ) ১ম স্থান অর্জন করে। ২য় স্থান অর্জন করে একই উপজেলার কালা চানের ঘোড়া ও ৩য় স্থান অর্জন করে পংখিরাজ। প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, হরিতলা গ্রামের মুশকিল হাসান (র.) এর পবিত্র বার্ষিক ওরস উপলক্ষে এ বছরের ন্যায় এবারও এ প্রতিযোগীতা আয়োজন করেন হরিতলা সমাজ সেবা যুব সংঘ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com