রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বাহুবলের গৃহপরিচারিকা পাশবিক নির্যাতন ॥ মাথা ন্যাড়া

  • আপডেট টাইম বুধবার, ৩১ ডিসেম্বর, ২০১৪
  • ৮১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের গৃহপরিচারিকা এক কিশোরীকে ঢাকার একটি বাসায় আটকে রেখে পাশবিক নির্যাতন করেছে হবিগঞ্জ শহরের ৩ ব্যক্তি। প্রতিবাদ করায় কিশোরীর মাথা ন্যাড়া করে দেয় তারা। শেষ পর্যন্ত কৌশলে পালিয়ে এসে হাসপাতালে চিকিৎসা নিয়েছে কিশোরীটি।  গৃহপরিচারিকা কিশোরীটি হচ্ছে-বাহুবল উপজেলার দ্বিমুড়া গ্রামের মোতালিব মিয়ার কন্যা রাশিদা আক্তার (১৬)।
ভিকটিম রাশিদা ও তার মা মায়া বেগম জানান, দারিদ্রতার কারণে রাশিদাকে প্রতিবেশী মাসুক মিয়া ও সারাজ মিয়া নামে দুই যুবক কাজের জন্য হবিগঞ্জ শহরের গোসাইপুর এলাকার ঠিকাদার শওকত আলীর বাসায় দেয়। কিছুদিন সেখানে কাজ করানোর পর গত ২৮ আগষ্ট ঢাকার টিকাতলার বাসায় কাজের জন্য তাকে নিয়ে যায় শওকত। সেখানে কাজের সুবাদে ঠিকাদার শওকত, মাসুক ও সারাজ ওই কিশোরীকে প্রাণের ভয় দেখিয়ে পাশবিক নির্যাতন চালাত। হবিগঞ্জ আসতে না পেরে রাশিদা সেখানেই মুখ বুঝে পড়ে থাকে। এরই মধ্যে একদিন রাশিদা একদিন প্রতিবাদ করায় তার মাথার চুল ন্যাড়া করে দেয়। এদিকে তার মা মায়া বেগম গোসাইপুরে শওকতের বাসায় তার খোঁজ না পেয়ে বিভিন্ন স্থানে খোজাখুজি করে। কোথাও না পেয়ে হবিগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে শওকত, মাসুক ও সারাজের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচার মোঃ মাহতাব হোসেন মামলাটি আমলে নিয়ে সদর মডেল থানার ওসিকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন। এরই মধ্যে গত সোমবার রাশিদা কৌশলে বাসা থেকে বেরিয়ে পালিয়ে হবিগঞ্জের বাহুবলে গ্রামের বাড়িতে এসে পৌছলে বিষয়টি জানাজানি হয়। মামলা দায়েরের পর থেকে আসামীরা গা ঢাকা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com