শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বাহুবলে নারী উদ্যোক্তা মেলা সমাপ্ত ॥ র‌্যাফেল ড্র অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪
  • ৮০৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মহান বিজয় দিবস উপলক্ষে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য মেলা সমাপ্ত হয়েছে। উপজেলা চত্ত্বরে দশ দিনের এ মেলা সমাপনী অনুষ্ঠান গতকাল সোমবার রাত ৭টায় অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। সাংবাদিক পংকজ কান্তি গোপ টিটু পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহম্মদ, আব্দুল কদ্দুছ, ইলিয়াছ আখঞ্জী, অলিউর রহমান অলি, ডাঃ বেনু দেব, নারায়ন পাল, এমএ মজিদ তালুকদার, সৈয়দ এনাম ও আয়াত আলী প্রমুখ। পরে উপজেলা সভাকক্ষে তৃণমুল নারী উদ্যোক্ত সোসাইটি (গ্রাসরুটস্) এর উদ্যোগে উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাইকে সংবর্ধনা দেয়া হয়। সভায় সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
শেষে মেলা কেন্দ্রীক র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়। এতে ২২টি কূপন পুরষ্কারের জন্য লটারীতে টানা হয়। যথাক্রমে নম্বরগুলো- ৪৫৫১, ২৪০৫, ৫২৭০, ১০১৫, ৫২৩০, ৯৭৪৫, ৩৪০৯, ৩৭৫১, ১৩৯৩, ১৭৩৬, ৯১০৪, ৫১৪৭, ৬৩৫১, ৬৬১৮, ৬০৮, ৬৬৯৪, ৬২৩৫, ২৫৬৬, ৪৪৫৯, ২৪৫৯, ৫০৬৫ ও ৪৬০। এতে প্রথম কূপনটির জন্য ফ্রিজ, দ্বিতীয়টির জন্য টিভি ও তৃতীয়টির জন্য বাইসাইকেল সহ বিভিন্ন পুরষ্কার প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com