শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচঙ্গে পুলিশের উপর হামলা মামলায় আরো ২ জন গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪
  • ৬৫৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে পুলিশের উপর হামলার মামলায় আরো ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অব্যাহত রয়েছে অভিযান। গত রোববার রাতে উমরপুর গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প এর দায়িত্ব প্রাপ্ত এসআই ডিএমএ মজিদ ওই গ্রামে অভিযান চালিয়ে আনিছ উল্বার ছেলে অরুন মিয়া (২২) ও আব্দুল আজিজ এর ছেলে কদ্দুস মিয়া (৩৩) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
গতকাল দুপুরে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। পুলিশের দায়েরকৃত মামলায় এ পর্যন্ত ৫জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করে কতিপয় গ্রামবাসীর ওয়ারেন্টভূক্ত গ্রেফতারকৃত আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এ সময় পুলিশও পাল্টা ৬ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে পুলিশের এসআই সহ আহত হয় প্রায় ২০ জন। বেআইনিভাবে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়া পুলিশের কাজে বাধা প্রদান ও গ্রেফতারকৃত ওয়ারেন্ট ভুক্ত আসামীদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পুলিশের উপর আক্রমন ও আঘাত করার দায়ে ২০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৩৫/৪০ জনকে আসামী করে এসআই মধুসূদন রায় বাদী হয়ে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতেই তাদের গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com