মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আজমিরীগঞ্জে কর্মী সভায়-শংকর পাল দেশের শান্তি ও পরিবর্তনের জন্য জাতীয় পার্টির কোন বিকল্প নেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে জাপা মনোনীত এমপি প্রার্থী শংকর পাল বলেছেন, দেশের শান্তি ও পরিবর্তনের জন্য জাতীয় পার্টির কোন বিকল্প নেই্। তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে নির্বাচিত করার জন্য তিনি আহবান জানান। গতকাল সোমবার আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পিটুয়াকান্দি গ্রামে ৯নং ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার পর অনেকেই এমপি নির্বাচিত হয়েছেন। কিন্তু অবহেলিত পিটুয়াকান্দির গ্রামবাসীর ভ্যাগের কোন পরিবর্তন হয়নি। আগামী সংসদ নির্বাচনে জাপা প্রার্থী নির্বাচিত হলে পিটুয়াকান্দি গ্রামসহ আজমিরীগঞ্জের সকল অবহেলিত এলাকায় উন্নয়ন করা হবে। জাপা নেতা আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা জাপা সভাপতি আতাউর রব মসনু চৌধুরী, গোলাম আহাদ, আনোয়ার মিয়া, মন্নাফ. আবুল হোসেন, আবুল কালাম তালুকদার. মাসুক মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com