শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে হরতালের সমর্থনে ও গউছের মুক্তির দাবীতে বিক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ২৯ ডিসেম্বর, ২০১৪
  • ৬৪৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হরতালের সমর্থনে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জিকে গউছের মুক্তির দাবীতে নবীগঞ্জে গতকাল রবিবার বিকালে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল। মিছিলটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাকির চৌধুরীর সভাপতিত্বে ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ, পৌর জামায়াতের আমীর সাদিকুল হক, সেক্রেটারী আব্দুল মকিদ পাঠান, বিএনপির প্রচার সম্পাদক রসময় শীল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান লেবু, আহমদ ঠাকুর রানা, মিজানুর রহমান জুয়েল, শেখ আবুল কাশেম, খালেদ আহমদ, আবুল কালাম মিঠু, জুনেদ আহমদ, নুর”ল আমীন, আজমল আহমদ, আনহার মিয়া, আক্তার মিয়া, সমুজ মিয়া, ছানু মিয়া, মুন্সি সাইফুল আলম, তপন মালাকার, রাজিব ভট্রাচার্য্য, ফরহাদ হোসেন রিপন, লেবু মিয়া, মিল্টন চৌধুরী, শয়ন আহমদ, অলিউর রহমান, মাহবুব আহমদ, জাহেদুর রহমান, শাকিল আহমদ, সাবেল মিয়া, হাদী মিয়া, আলী হোসেন চৌধুরী, মিলন চৌধুরী, শিপু মিয়া প্রমূখ।
সমাবেশে বক্তাগণ বলেন, ষড়যন্ত্র করে হবিগঞ্জের জননন্দিত মেয়র জিকে গউছকে জেলে আটকে রেখে বিএনপির আন্দোলনকে দমন করা যাবে না। জি কে গউছকে মুক্তি দেয়া না হলে নবীগঞ্জ তথা সমগ্র হবিগঞ্জ জেলা অচল করে দেয়ারও হুমকী দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com