শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জ আরটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম শনিবার, ২৭ ডিসেম্বর, ২০১৪
  • ৬৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ র‌্যালী, আলোচনা সভা, কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে হবিগঞ্জে আর টি ভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকুর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান ও রুহুল হাসান শরীফ।
স্বাগত বক্তব্য দেন আরটিভি’র জেলা প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ আরটিভি’র প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটেন। পরে  এক বর্ণাঢ্য র‌্যাল হবিগঞ্জ প্রেসক্লাব থেকে শুরু হয়ে বিভিন্ন সদক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com