শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাট পৌরসভা নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচারণা ॥ উপজেলা চেয়ারম্যানের গাড়ি জব্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌরসভা নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচারণার কাজে সরকারি গাড়ি ব্যবহার করায় উপজেলা চেয়ারম্যানের গাড়ি জব্দ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্ণিং অফিসার গাড়িটি তার কাছ থেকে নিজের কার্যালয়ে নিয়ে যান। একই সাথে নির্বাচনী জনসভায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনুদান দেয়ার প্রতিশ্র“তির অভিযোগ সত্য কি-না তাও উপজেলা চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হয়েছে। জানা যায়, উপজেলা চেয়ারম্যান আবু তাহের সরকারি গাড়ি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ভাতিজা সাইফুল আলম রুবেলের পক্ষে প্রচারণায় অংশ নেন। যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এছাড়া তিনি ভাতিজার নির্বাচনী সভায় বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কর্মকান্ডে অনুদান দেয়ার প্রতিশ্র“তি দেন। এসব ব্যাপারে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা অভিযোগ করলে উপরোক্ত পদক্ষেপ নেন রিটার্ণিং অফিসার। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্ণিং অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর জানান, গাড়িটি উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে নিয়ে নেয়া হয়েছে। এটি নির্বাচনী কাজে ব্যবহার হবে। তাছাড়া নির্বাচনী সভায় প্রতিশ্র“তি দেয়ার অভিযোগ সত্য কি-না তা জানতে চাওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com