শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ শহরে কয়েকটি দোকানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টা থেকে ৫ পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া জামিল ও নবাগত ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে ধুলিয়াখাল এলাকায় এমরান ট্রেডার্স ও করিম ট্রেডার্সকে লাইসেন্স না থাকায় ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার নিউ শাপলা ফুড গার্ডেনকে মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও শায়েস্তানগর এলাকার শাহজালাল ও বনফুল মিষ্টির দোকানকে পচাঁবাসি খাবার পরিবেশন ও বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টকে সহযোগিতা করেন সদর থানার এসআই শফিকুল ইসলাম ও পেশকার হায়দার আলীসহ একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com