শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে বিধবাকে ধর্ষণের ঘটনা সালিসে ২৫ হাজার টাকায় রফাদফা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৩
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ মাধবপুরে বিধবাকে ধর্ষণের ঘটনাটি ২৫ হাজার টাকায় রফাদফা করা হয়েছে। গ্রাম্য সালিসের মাধ্যমে টাকার বিনিময়ে অভিযুক্তকে ক্ষমা করে দেয়া হয়েছে। ঘটনার ভিকটিম হচ্ছেন, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের কূটানিয়া টঙ্গীবাড়ি গ্রামের মৃত আব্দুল্লাহর স্ত্রী ৩ সন্তানের জননী মমতাজ বেগম। ভিকটিমের বর্ণনায় জানা যায়, গত শনিবার রাত ৮টার দিকে তিনি বাড়ির পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে যান। এ সময় পার্শ্ববর্তী সুন্দাদিল গ্রামের আলী আমজাদ খান গেদু মেম্বার এর ছেলে মোনায়েম খান চোটন (২৬) ও সৈয়দ হোসেন এর ছেলে জিলু মিয়া (৪০) তাকে জোরপূর্বক মুখে কাপড় ছেপে ধরে পার্শ্ববর্তী মাঠে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয়। মমতাজের সুর চিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এগিয়ে আসলে চোটন ও জিলু পালিয়ে যায়। বিষয়টি নিয়ে মমতাজ আইনের আশ্রয় নিতে চাইলে এলাকার লোকজন স্থানীয় মহিলা মেম্বারের মাধ্যমে আপোষ নিষ্পত্তির উদ্যোগ নেয়। এরই প্রেক্ষিতে গত সোমবার রাত ১০টার দিকে টঙ্গীবাড়ির মুতি মিয়ার ঘরে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সালিস বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শুনার পর মহিলা মেম্বার জমিলা বেগম এর প্রস্তাবে তার স্বামী সহ সুন্দাদিল গ্রামের সেলিম মিয়া, তাহের মিয়া, টঙ্গীবাড়ির লাল খা মিয়া ও আব্দুল হাইকে নিয়ে ৫ জনের বোর্ড গঠন করা হয়। বোর্ড সর্বসম্মতিক্রমে চোটন ও জিলু মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই রায় উভয় পক্ষ মেনে নেন। গতকাল বুধবার দুপুর ১২টায় চোটন ও জিলুর পক্ষে সুন্দাদিল গ্রামের সেলিম মিয়া ও মিন্নত আলী ২৫ হাজার টাকা নিয়ে স্থানীয় মহিলা মেম্বার জমিলা বেগমের স্বামীকে সাথে নিয়ে ভিকটিম মমতাজকে সমজিয়ে দেন। এ ব্যাপারে মহিলা মেম্বার জমিলা বেগম জানান, বিধবা মমতাজ ধষর্নের ঘটনাটি ন্যাক্কারজনক। উভয় পক্ষের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে বিষয়টি আপোষে নিষ্পত্তি করে দিয়েছি। মমতাজের অভিযোগের ব্যাপারে মোনায়েম খান চোটন জানান, তিনি এলাকার প্রতিবাদী যুবক। কিছু সর্দার মাতব্বরের অন্যায় কাজের প্রতিবাদ করায় ওই সর্দাররা মমতাজকে ফুসলিয়ে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উত্থাপন করেছে। তিনি এ ব্যাপারে নির্দোষ বলেও দাবি করেন। তবে জরিমানার টাকা কেন পরিশোধ করেছেন এর কোনো উত্তর দিতে পারেন নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com