শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নবীগঞ্জে সিএনজি যাত্রী লাঞ্ছিতকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে ৮ গ্রামবাসী

  • আপডেট টাইম শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪
  • ৫৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের শেরপুর স্ট্যান্ডের সিএনজি গাড়ি আটকিয়ে দিন দুপুরে যাত্রীদের লাঞ্ছিত করে মালামাল লুট ও ড্রাইভারকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। করগাও ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিনের নেতৃত্বে এলাকার ৮ গ্রামের হাজারো জনতা নবীগঞ্জ থানায় এসে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানান। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা নির্বিঘেœ ওই রাস্তা দিয়ে চলাচল করেন যেখানে ওই চিহ্নিত লোকেরা সমস্যা করবে আমাকে জানাবেন আমি আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। এ সময় ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান সেফু, শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াওর মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগি আলতাব হোসেন, ইউপি সদস্য দিলাওর মিয়াসহ এলাকার মুরুব্বীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত কিছু দিন পূর্বে দুই চালকের মধ্যে ঝগড়ার ঘটনায় সিএনজি শ্রমিকরা দু’গ্র“পে বিভক্ত হয়ে পড়ে। এক গ্র“পের সিএনজি শ্রমিকরা পূর্বের ষ্ট্যান্ড থেকে প্রতিদিনের ন্যায় সিএনজি নিয়ে যাতায়ত করতে থাকে। কিন্তু গত বৃহস্পতিবার সকালে পৌর এলাকার গন্ধ্যা গ্রামের ৪/৫জন সিএনজি শ্রমিক ষ্ট্যান্ডে তাদের আধিপত্য বিস্তারের জন্য ওই গ্রামের কিছু যুবকদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের বাসার রাস্তার সামনে কয়েকটি স্এিনজি আটক করে ড্রাইভার ও যাত্রীদের মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যান। এসময় দূর্বৃত্তদের হামলায় সিএনজি চালক ওমর, আরশ আলী, বাছিত মিয়া, বাবুলসহ আরো কয়েকজন আহত হয়। খবর পেয়ে ওই ষ্ট্যান্ড ম্যানাজার পৌর এলকার গন্ধ্যা গ্রামের জসিম উদ্দিন, মতিন, শামীম, কাজল, বিলু, সবুজ, জমশেদ ও জুনাব আলীসহ আরো কয়েকজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দিলে থানার সাব ইন্সেপেক্টর নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে অভিযুক্তদের গ্রেফতার অভিযান চালান। এসময় আটককৃত গাড়িগুলো উদ্ধার করা হয়। এরই প্রতিবাদে গতকাল শুক্রবার জুম্মার নামাযের পর ৮ গ্রামবাসী মিটিং করে  ৮ গ্রামের লোকজনকে চলাচলে বিঘিন্নকারী অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তির দাবি ও পূর্বের ন্যায় গাড়ি চলাচল করার জন্য পুলিশের কাছে দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com