রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরের পল্লীতে দুর্ধর্ষ ডাকাতি ২ লক্ষাধিক টাকার মালামাল লুট

  • আপডেট টাইম বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪
  • ৫২৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের পল্লীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পরিবারের লোকদের বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্নালংকারসহ ২লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের রুস্তুমপুর গ্রামের শিরু মিয়ার বারিতে ডাকাতির ঘটনাটি ঘটেছে। পারিবারিক সূত্রে গেছে-রাত ১টার দিকে ২০/২৫ জনের এক দল ডাকাত দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে গৃহকর্তা শিরু মিয়া (৬০), তাঁর ছেলে রোবেল মিয়া (২২), নাতি ডালিম মিয়া (১৭) ও মিলন মিয়া (১৯)কে বেধে নগদ ৩৫ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ন, ৪টি মোবাইল সেট, ফ্রিজে রক্ষিত ত মাছ-মাংস সহ প্রায় ২লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। কাশিমনগর পুলিশ ফাঁড়ির আইসি এস আই কৌশিক তালুকদার জানান রাতেই তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com