শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে

  • আপডেট টাইম রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪
  • ৫৩৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞাপ্ত ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের ২ ও ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে সন্ধা ৭টায় স্থানীয় খাদ্য গুদাম রোডস্থ সওদাগর কৃষ্ণধন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব আলীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান খান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো। উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট আফিল উদ্দিন, মর্তুজ আলী, আহাদ মিয়া, সুজিত বণিক, স্বপন লাল বণিক, জাহির উদ্দিন কাউন্সিলর, হিরাজ মিয়া, মিজানুর রহমান মিজান। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ আলমগীর সোহাগ, পৌর আওয়ামী লীগ নেতা হিমাংশু দেবনাথ, জেলা কৃষকলীগ নেতা নুরুল আমিন ওসমান, মোঃ ইয়াছিন আহমেদ, জেলা যুবলীগ নেতা উত্তম বণিক, শফিউল আলম মিলন, শেফাল বণিক, শামছু মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতাব্বির খান, আব্দুল আওয়াল, দিজু বণিক, রুপক দেব, হাসিম মিয়া প্রমূখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ জনগণের দল এই কারণেই আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে স্বস্থিতে ও দু’বেলা দুমুঠু খেয়ে পড়ে থাকতে পারে। তিনি আরো বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে গত ৬টি বছর আপনাদের পাশে থেকে অক্লান্ত পরিশ্রম করে হবিগঞ্জ পৌর এলাকায় বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড করেছি। বিগতদিনে যারা এমপি হয়েছিলেন তারা ঢাকায় আরাম হায়েশ করে জীবন কাটিয়েছেন। কিন্তু আমি আরামকে হারাম করে দিনরাত পরিশ্রম করে আপনাদের সেবা করার চেষ্টা করছি। তিনি বলেন, আগামী ২৯ নভেম্বর হবিগঞ্জ পৌরসভার জনগণ দলমত নির্বিশেষে মাননীয় প্রধানমন্ত্রী জনসভায় স্বতস্ফুর্তভাবে উপস্থিত থেকে প্রমাণ করবে হবিগঞ্জ পৌরসভার মাটি শেখ হাসিনার ঘাটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com