শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

প্রধানমন্ত্রীর আগমনের পূর্বে হবিগঞ্জ-বানিয়াচং সড়ক সংস্কার কাজ শুরু না হলে আন্দোলন

  • আপডেট টাইম রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪
  • ৫৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হবিগঞ্জ আগমনের পূর্বে হবিগঞ্জ-বানিয়াচং সড়ক সংস্কার কাজ শুরু না হলে আন্দোলনে নামার ঘোষনা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বানিয়াচং উপজেলা শাখা। গতকাল শনিবার বিকালে উপজেলা সিপিবি’র এক সভায় এ ঘোষনা দেয়া হয়। বড়বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড আব্দুল হক মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিপিবি’র নেতা ইমদাদুল হোসেন খান, আতাউর রহমান, সামসু মিয়া, জিতু মিয়া, মোস্তাকিম মিয়া, নুর মিয়া, সোহেল মিয়া, আবু বক্কর মিয়া, তোফাজ্জুল হক, উপজেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক শেখ তোফায়েল আহমেদ, যুগ্ম আহবায়ক হৃদয় আহমেদ প্রমূখ। বক্তারা বলেন, হবিগঞ্জ-বানিয়াচং সড়ক সংস্কারের জন্য সাড়ে ৮ কোটি টাকা বরাদ্ধ আসার কথা দীর্ঘদিন ধরে শোনা গেলেও কাজ শুরু না হওয়ায় বানিয়াচংবাসী ক্ষুব্ধ। এলাকাবাসী প্রধানমন্ত্রীর হবিগঞ্জ সফরে আসার পূর্বে এই সড়ক সংস্কার কাজ শুরু হতে দেখতে চান। তাই প্রধানমন্ত্রীর আগমনের পূর্বে কাজ শুরু না হলে সিপিবি আন্দোলনে নামবে। এছাড়া বক্তারা অবিলম্বে বানিয়াচং-নবীগঞ্জ এমএ রব সড়ক ও বানিয়াচং-আজমিরীগঞ্জ শরীফ উদ্দিন সড়ক বাস্তবায়নসহ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মান বাড়ানোর দাবী জানান। বক্তারা সরকারের গ্যাস-বিদ্যুৎ-ডিজেলের দাম বাড়ানোর পায়তারা বন্ধের দাবীও জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com