শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বাহুবলের বিভিন্ন স্থানে অবৈধ ওয়েল্ডিং ওয়ার্কশপে অবৈধ বিদ্যুৎ সংযোগ

  • আপডেট টাইম রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪
  • ৫০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে হাটবাজারে অবৈধভাবে সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন বিহীন গড়ে উঠেছে ওয়েল্ডিং ওয়ার্কশপ। আবার সেখানে অবৈধভাবে সংযোগ দেয়া হয়েছে বিদ্যুৎ। ক্যাপাসিটির বাইরে বিদ্যুৎ সংযোগ দেয়ায় ওইসব এলাকায় কম ভোল্ডেজের বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। কোন কোন সময় দেখা যায় সংশ্লিষ্ট এলাকায় ট্রান্সমিটার বিকল হয়ে পড়ে। এমনিতেই বিদ্যুতের লোডশেডিং এর কারণে জন জীবন অতিষ্ট। হয়েছে জনজীবনে নাভিশ্বাস। এদিকে ওয়েল্ডিং ওয়ার্কশপে বিকট শব্দে বাসা বাড়ির বাসিন্দা ও ছাত্রছাত্রীদের পড়ালেখায় মারাত্মক রূপে ব্যাঘাত ঘটছে।
বাহুবল উপজেলার বাহুবল বাজার, হামিদনগর, হাসপাতাল এলাকা, ডুবাঐ বাজার, পুটিজুরী, মিরপুর, গোসাই বাজার, মানিকা বাজার, নন্দনপুর বাজার এলাকায় এসব ওয়ার্কশপ দোকান স্থাপন করা হয়েছে। এসব দোকানে সাধারণ আবাসিক ও বাণিজ্যিক লাইনের বিদ্যুৎ ব্যবহার করেই ওয়ার্কশপের কাজ চালিয়ে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। আবার বিদ্যুৎ কর্তৃপক্ষের মতে বাণিজ্যিক লাইন থেকে এরকম ওয়েল্ডিং কারখানায় বিদ্যমান সরবরাহকৃত বিদ্যুৎ ব্যবহারের নিয়ম নেই। এর জন্য আলাদা ট্রান্সমিটার সম্বলিত লাইন সংযোগ নিতে হয়। এমনকি ওইসব দোকানের পরিবেশ ছাড়পত্রও নেই। নেই কোন সরকারি অনুমোদন। অথচ দীর্ঘদিন ধরে ওইসব কারখানা চলে আসলেও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদৌ কোন নজর নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com